কল্যাণ ডেস্ক: পাঁচ দশকের বেশি সময় ধরে গান গাইছেন উপমাহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। বাংলা, উর্দু, হিন্দি, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, বালুচ, পশতু, ফারসি, আরবি, স্প্যানিশ, ফরাসি, ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। যুক্ত আছেন সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়েও।
১৯৫২ সালের ১৭ নভেম্বর বরেণ্য এই শিল্পী জন্মগ্রহণ করেন, আজ জীবনের আরেকটি নতুন বছর শুরু করলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।
সময়ের হিসেবে আজ তাঁর ৭০তম জন্মবার্ষিকী। এবারের জন্মদিন উপলক্ষে দুপুরে চ্যানেল আইয়ে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। দিনটি উপলক্ষে কথা হয় তাঁর সঙ্গে