নিজস্ব প্রতিবেদক : আগামী ১ ডিসেম্বর রেডক্রিসেন্ট যশোর ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তিন সদস্যর নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবীর। কমিশনার হয়েছেন অ্যাড. শাহরিয়ার বাবু ও সাবেক সমবায় কর্মকর্তা দীপক কুমার রায়। তবে নির্বাচনী তফসিল এখনও ঘোষণা করা হয়নি।
কমিশনার অ্যাড. শাহরিয়ার বাবু জানান, আমরা এখনও সব দায়িত্ব বুঝে পায়নি। তবে রেডক্রিসেন্ট যশোর ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর। আমরা ১৫ দিন আগে তফসিল ঘোষণা করব।
উল্লেখ্য, রেডক্রিসেন্ট যশোর ইউনিটের নির্বাচন দীর্ঘকাল ধরে হয়নি। গোপনে তফসিল ঘোষণা করে একই ব্যক্তিরা বারবার পদে আসীন হচ্ছেন। এছাড়া দীর্ঘদিন ধরে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদেরও রেডক্রিসেন্টে সদস্য পদ দেওয়া হয় না।