নিজস্ব প্রতিবেদক: যশোরের আল কারীম ফান্ডেশনের গ্রাহকের দুই কোটি সাত লাখ টাকা আত্মসাতের মামলায় সভাপতি ও ম্যানেজারের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার এ মামলার আসামিদের স্থায়ী জামিন আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন।
আসামিরা হলো আল করীম ফান্ডেশনের সভাপতি নরুল ইসলাম খান ও ম্যানেজার গোলাম রহমান।
মামলা সূত্রে জানা গেছে, আসামিরা আল করীম ফান্ডেশনের নামে সঞ্চয়ী প্রকল্প খুলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সল্প ও দীর্ঘ মেয়াদী হিসেবে টাকা আমানত রাখত। ২০০৪ সালের ১৫ মার্চ থেকে ২০২১ সাল পর্যন্ত ফাউন্ডেশন বিভিন্ন লোকের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে সল্প ও দীর্ঘ মেয়াদী আমানত রেখে ছিল। মেয়াদ পূর্ণ হলে লাভসহ গ্রহকরা টাকা ফেরত চাইলে নানা তালবাহানা শুরুকরে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। টাকা আদায়ে চলতি বছরের ১৭ জানুয়ারি হাফিজুর রহমান গ্রাহকের এক কোটি ৯১ লাখ পাঁচ হাজার ৩৯৭ টাকা ও ২০ জানুয়ারি ফজলুল হক সিয়াম গ্রাহকের ১৫ লাখ ৯২ হাজার ৬৫০ টাকা আত্মসাতের অভিযোগে আদালা মামলা করেন। আসামি করা হয়েছিল আল করীম ফাউন্ডেশনের পরিচালক সাজ্জাদ হোসেনসহ পরিচালনা বোর্ড ও অফিসের কর্মকর্তাদের। আসামিরা সমন পেয়ে আদালতে উপস্থিত হয়ে মীমাংসার শর্তে অন্তবর্তি জামিন নেন। সোমবার আসামিদের স্থায়ী জামিন শুনানিকালে বিচারক ওই দুইজনের জামিন বাতিল করে কারাগারে এবং বাকিদের জামিন মঞ্জুরের আদেশ দিয়েছেন।