নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর জজ কোর্টের সামনে শান্তিপূর্ণভাবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সভাপতি অধ্যাপক গোলাম রসুল। বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, এবং জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাসেম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন, দ্রুত গণভোট, এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ঘোষিত ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশ শেষে অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কোর্টের সামনে থেকে শুরু হয়ে প্রেসক্লাব মোড়, টাউন হলের পাশ, দড়াটানা, চিত্রা মোড় অতিক্রম করে কোতয়ালী থানার সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
