শেখ সেকেন্দার আলী, কপিলমুনি
খুলনার কপিলমুনিতে অপহরণের ৬ দিন অতিবাহিত হলেও কোন সন্ধান মেলেনি সপ্তম শ্রেণির ছাত্রী রিতু মন্ডলের। মেয়ের হদিস না পাওয়ায় তার বাবা-মা কেঁদে বুক ভাসাচ্ছেন। মেয়েকে পাওয়ার আশায় তারা উদ্ভ্রান্তের মত ছুটে চলেছেন এখানে ওখানে। রিতু মন্ডল (১৩) পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের তালতলা গ্রামের হত দরিদ্র দিন মজুর আদিত্য মন্ডলের একমাত্র কন্যা। সে ডুমুরিয়া উপজেলার আলাদীপুর কে এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। গত ২ মে মঙ্গলবার তার স্কুলের সামনে থেকে সে অপহরণ হয়েছে বলে পরিবারের দাবি। এ ঘটনায় বাবা আদিত্য মন্ডল গত ৬ মে ডুমুরিয়া থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, প্রতিদিনের ন্যায় রিতু মন্ডল গত ২ মে আলাদীপুর কে এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ দিন সকাল সাড়ে ৯ টার দিকে সে তার স্কুলের সামনে রাস্তায় পৌঁছানো মাত্রই ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা মোস্তফা সেখের ছেলে সালমান সেখ (১৯) তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এজাহারে আরও উল্লেখ করা হয়, অপহরণকারী সালমান সেখ অনেক দিন ধরে তার মেয়েকে স্কুলে যাওয়া পথে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মামলায় অপহরণকারীর ভাই রসুল সেখ (২৩) ও তার বাবা মোস্তফা সেখ (৫৫) কে আসামী করা হয়েছে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিঞা বলেন, ১ নং আসামি নাগরদোলাতে কাজ করে। তারা সকলেই বর্তমানে পালাতক, তবে তাদের আটকের চেষ্টা চলছে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
