আব্দুল্লাহ সোহান, মণিরামপুর: মণিরামপুরে ব্রাজিল সমর্থকদের দেখাদেখি ৭০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা বানিয়ে সাড়া ফেলেছেন মণিরামপুরের ফুটবলপ্রেমীরা। কাতার বিশ^কাপকে ঘিরে রোববার বিকেলে উপজেলার মকমতলা খানপুর গ্রামের শতাধিক যুবক একত্রিত হয়ে ৭০০ হাত লম্বা আকৃতির আর্জেন্টিনার পতাকাটি বানিয়েছেন।
গতকাল বিকেলে পতাকা টাঙানো নিয়ে সমর্থকদের মধ্যে ছিলো উন্মাদনা। প্রিয় দল, খেলোয়াড় মিলে সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা। কেউ জার্সি কেউ বা পতাকা তৈরি করেছেন। রোববার বিকেলে উপজেলার মকমতলা খানপুর গ্রামের শতাধিক যুবকের টাকায় ৭০০ হাত আর্জেন্টিনার পতাকাটি টাঙানো হয়।
এ সময় ভক্তদের আনন্দ উল্লাস করতে দেখা যায়। ৩৫ হাজার টাকা খরচ করে ১০ দিনে তৈরি করা হয়েছে পতাকাটি। এরই সাথে ৬ ফুট উচ্চতার একটি মেসির ফেস্টুন তৈরি করা হয়েছে। যা এলাকায় সাড়া ফেলেছে। আর্জেন্টিনার সমর্থক সায়মুন বলেন, ছোট বেলা থেকে আমি আর্জেন্টিনার ভক্ত। এবারের কাপটা আর্জেন্টিনার ঘরে যাবে। ফুটবল প্রেমিক জলিল বলেন, লিয়োনেল মেসির আমি ফ্যান, কাতার বিশ্বকাপে নিশ্চয় আর্জেন্টিনার জয়ি হবে বলে তিনি আশাবাদী।
আরও পড়ুন: মুঠোফোনেও যেভাবে দেখবেন বিশ্বকাপ