অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীরের ছেলে শাহ আবিদ কামরান (২৪) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। বুধবার রাত ৮টার সময় নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, কামরান মটরসাইকেল চড়ে বাড়ি ফিরছিলেন। তিনি রেল স্টেশন বাজারে পৌঁছালে এক দল সন্ত্রাসী তার ওপর হামলা করে। তাকে উপযুপরি ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা কামরানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম ঘটানা সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন,‘ কামরানের অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।
