নওয়াপাড়া প্রতিনিধি: অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে ডহর মশিয়াহাটী গ্রামের এইচএসসি পরীক্ষার্থী জয় মন্ডল (১৮) ডহর মশিয়াহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের বিলে গরুকে গোসল করাতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির আর্থিংয়ের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় গরুটিরও মৃত্যু হয়।