নিজস্ব প্রতিবেদক
অ্যাবাকাস সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে সততা ফল ভান্ডার। রোববার বিকেলে যশোর সদরের হাশিমপুর স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে তারা টাইব্রেকারে ২-০ গোলে স্মার্ট হাশিমপুরকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়।
অ্যাবাকাস সফট বিডি লিমিটেডের পৃষ্টপোষকতায় বন্ধন ফুটবল কোচিং সেন্টার এ টুর্নামেন্টের আয়োজন করছে। নক আউট ভিত্তিক এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফুর। প্রধান বক্তা ছিলেন এ্যাবাকাস সফ্ট বিডি লিমিটেডের চেয়ারম্যান মো. জহির ইকবাল। বিশেষ অতিথি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, বন্ধন ফুটবল কোচিং সেন্টারের সত্ত্বাধিকারী জিল্লুর রহমান, ইছালি পুলিশ ফাঁড়ির এএসআই তরিকুল ইসলাম, এমএমডিএফ বিডি চেয়ারম্যান বায়জিদ মাহামুদ অভি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইছালি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবু।
