খেলা ডেস্ক: গত বারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু আজ (২৬ মার্চ) শুরু হয়েছে আইপিএল এর ১৫তম আসর। গতবছর ফাইনালে কলকাতা নাইট রাইডার্স কে ২৭ রানে হারিয়ে নিজেদের চতুর্থ শিরোপাজিতেছিল চেন্নাই সুপার কিংস। সেই হারের বদলা নিতে মরিয়া কেকেআর। দুই দলের দুই নতুন অধিনায়কের অধীনে আজকের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।
টস জিতে কলকাতা নাইট রাইডার্স বোলিং এর সিদ্ধান্ত নেয়। খেলার শুরু থেকেই চেন্নাই সুপার কিংস কে চাপে রাখে কলকাতা নাইট রাইডার্স। ১০.৫ ওভারে ৬১ রানে ৫ উইকেট হারায় চেন্নাই সুপার কিংস । ব্যাট হাতে কোনঠাসা দলের নাবিকের হাল ধরলেন এমএস ধোনী। ৩৮ বল খেলে অপরাজিত ফিফটি করেন উদ্বোধনী ম্যাচে। ধোনীর সাথে সঙ্গ দেন চেন্নাই সুপার কিংসের এবারের ক্যাপ্টেন জাদেজা। ২৮ বলে ২৬ রান করেন জাদেজাও।
এ রিপোর্ট লেখা পযন্ত কলকাতা নাইট রাইডার্স ৪ ওভারে কোন উইকেট না হারিয়ে ২৫ রান করেছে।