মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদরে মধ্যে ওয়ার্ড যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, আজিজ শেখ, ওয়ার্ড মেম্বার মো. মিলন শেখ, মো. খায়রুল শেখ, রুম্মান তালুকদার, ডালিম শেখ ও আশ্রাব আলী শেখকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড গাবতলা গ্রামে আওয়ামী লীগের কমিটি গঠনের সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টা ধরে সদর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা অবরুদ্ধ ছিলেন।
হামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান লাল, সভাপতি প্রার্থী ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান জাকির, শাওন শেখ, নাজমুল হাসান, আরিফ শেখ, আউয়াল তালুকদার আহত হয়েছেন। এ সময় সভাস্থলে থাকা চেয়ার টেবিল ও ওয়ার্ড মেম্বার জাকির তালুকদারের অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, তার স্বাগত বক্তৃতা শেষ হবার আগেই স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউপি মেম্বার জাকির তালুকদারের নেতৃত্বে একটি বাহিনী লাঠিসোটা ও অতর্কিতে হামলা করে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
