নিজস্ব প্রতিবেদক
যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির খানার বৈদ্যুতিক লাইট ও ওয়াশ রুমের পানির ট্যাপ চুরি করতে যেয়ে হাতেনাতে ধরা পড়েছে আব্দুল কাদের এক যুবক। পরে তাকে মারপিট করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আব্দুল কাদের শহরের খালধার রোড বরফকল এলাকার আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় আদালতের ভারপ্রাপ্ত নাজির শাহ আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলায় তিনি উল্লেখ করেন, বুধবার সকালে কাদের নাজির খানায় প্রবেশ করে কৌশলে বৈদ্যুতিক লাইট ও ওয়াশরুমের পানির ট্যাপ খুলে নেয়। এরপর তা নিয়ে আদালত থেকে বের হয়ে আসছিলো। এমন সময় পরিচ্ছন্ন কর্মী তুষার তাকে দেখে চিৎকার দেয়। এরপর আশপাশের লোকজন এসে কাদেরকে ধরে ফেলে। পরে তার কাছ থেকে চুরি যাওয়া পণ্য উদ্ধার করা হয়। এসময় বিক্ষুব্ধ লোকজন তাকে মারপিট করে পুলিশে সোপর্দ করে। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
