আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ওয়াপদার জমিতে পর্যাপ্ত মাটি থাকা সত্ত্বে¡ও সে মাটি না নিয়ে ব্যক্তি মালিকানার জমিতে বৃহৎ খাদ করে মাটি নিয়ে ওয়াপদা সংস্কারের কাজ করা হচ্ছে। ব্যক্তি মালিকানার জমি ও মৎস্য ঘের হতে মাটি কাটা বন্দের দাবি জানিয়েছেন জমির মালিকরা ।
জমির মালিক রফিকুল ইসলাম ফকির, মকফুর হোসেন ফকির, সউদ ফকির, রশিদ সরদার, রহমান ফকির, রহমাতুল্লাহ ফকির প্রমুখ পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদনে জানিয়েছেন, কেয়ারগাতি মৌজায় পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধের সংস্কার কাজ চলছে। কিন্তু ঠিকাদার রিভার সাইটে পর্যাপ্ত মাটি থাকা স¦ত্ত্বেও সেখান থেকে মাটি না কেটে কান্ট্রি সাইটের মাটি কেটে বাঁধে দিচ্ছে। জমিতে চলতি বোরো মৌসুমের ধান চাষ করা হয়েছে, রয়েছে মৎস্য ঘের। শান্তিলালের ধান ক্ষেত, মোহনের পুকুর, পঙ্কজ, কপিল মন্ডলের মৎস্য ঘেরের মাটিসহ নড়েরাবাদের ২২ ব্যক্তির জমির মাটি কাটা হয়েছে। আরো প্রায় ৫০ জনের রেকর্ডীয় জমিতে মাটি কাটার কার্যক্রম চলছে। পাউবোর জমির মাটি না কেটে রেকর্ডীয় জমির ধান ক্ষেত নষ্ট করে, মৎস্য ঘেরের মাছ নষ্ট করে এবং ভবিষ্যতে চাষাবাদ ও জমির ব্যাপক ক্ষতি সাধন করে মাটি কাটা হচ্ছে। জমিতে বৃহৎ আকারের গর্তের সৃষ্টি ও জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। ঘেরের মাছ নষ্ট হওয়াসহ সার্বিক ভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঠিকাদার তার ব্যক্তিগত লাভের লক্ষ্যে কৃষকদের লাখ লাখ টাকার ক্ষতিসাধন করায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। তারা মৌখিকভাবে কাজে বাধা দিলেও শোনা হচ্ছে না। এ ব্যাপারে তদন্ত পূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানানো হয়েছে।
এ ব্যাপারে সাইটে কাজের সাথে জড়িত ম্যানেজার লিটন ও ভেকু মেশিন চালকের সাথে কথা বললে তারা জানান, উভয় পাশে মাটি কাটার নিয়ম আছে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ