সংবাদ বিজ্ঞপ্তি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যশোর শাখার দপ্তর স্থানান্তর উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন ইউসিবি পিএলসির খুলনা রিজিওনাল হেড ও খুলনা শাখার ব্যবস্থাপক মোল্যা মাসুদ পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন ইউসিবি খুলনা-ফরিদপুর রিজিওন সাবেক প্রধান ফকির আকতারুল আলম, শাখা ব্যবস্থাপক আব্দুল কাদের, অপারেশন ম্যানেজার মারুফ বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন অপু, গোলাম হোসেন, শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ বিভিন্ন স্তরের গ্রাহকরা।
উল্লেখ্য, দীর্ঘ ৩৬ বছর পর ৩৬ এমকে রোড থেকে ২৮-২৯ এমকে রোডে শাখা স্থানান্তরিত হয়েছে।
