ভারতের কোলকাতায় উদীচী যশোরের বন্ধুপ্রতীম সংগঠন NIP আয়োজিত ইন্দো-বাংলাদেশ কালচারাল ফেস্টিভ্যালের ৭ম আয়োজনে আবারও অংশগ্রহণ করলো উদীচী যশোরের দুই সদস্যের প্রতিনিধি দল৷
কোলকাতার নন্দলাল বসু আর্ট গ্যালারীতে ৮ থেকে ১০ এপ্রিল তিনদিনের এই আয়োজনে উদীচী যশোরের প্রতিনিধিত্ব করছেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রবীর সরদার এবং সংগীত শিল্পী লুবনা আফরোজ পাপ্পু৷ NIP ‘র সাধারণ সম্পাদক দেবজ্যোতি রয় এর আমন্ত্রণে তারা এখন কোলকাতায় অবস্থান করছেন৷
NIP এবার এই অনুষ্ঠানের মাধ্যমে পালন করছে ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি৷
এই বিশেষ মুহুর্তে ভারতের নামকরা শিল্পীদের সাথে এই অনুষ্ঠানে তিনদিনই সংগীত উপস্থাপন করবেন উদীচী যশোরের শিল্পী লুবনা আফরোজ পাপ্পু৷
উল্লেখ্য NIP সমাজের বিশেষ সুবিধাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের অধিকার আদায়ে এবং তাঁদের শিল্প-সংস্কৃতির মূল ধারায় যুক্ত রাখতে নিরলস কাজ করে চলেছে৷