নিজস্ব প্রতিবেদক
ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের মিলনায়তনে বৃহস্পতিবার জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা আয়োজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোরের উপ-পরিচালক মোহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোস্তাফিজুর রহমান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খুলনা ও ফরিদপুর রিজিয়নের সাবেক প্রধান ফকির আখতারুল আলম, ইফার সহকারী পরিচালক ইকরামুল ইসলাম শাওন।
আটটি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
