নিজস্ব প্রতিবেদক
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ের গ্রুপ পর্বের দ্বিতীয় মাচেও জয় পেয়েছে যশোর। সোমবার মাগুরা জেলা স্টেডিয়ামে চুয়াডাঙ্গাকে ৯৮ রানে পরাজিত করে দ্বিতীয় জয় তুলে নেয় যশোর।
টসে হেরে ব্যাট করতে নেমে যশোর ৪৯ ওভার দুই বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৯৯ রান করে। যশোরের ব্যাটিং ইনিংসে তাহসিন খান ১৪, আসাদুল্লাহ হিল গালিব ৪৯, রবিউল ইসলাম ১১, সাগর রায় ৩৮ ও মাশফি রহমান ৩৬ রান করেন। অতিরিক্ত হতে সংগ্রহ ৩৩ রান। বল হাতে চুয়াডাঙ্গার ফাতিন সাদাব চারটি, তালহা জামান ও শাহসুফি নাইম দু’টি করে এবং একটি উইকেট নিয়েছেন নাফিজুল হক।
জবাব দিতে নেমে ৩৩ ওভার পাঁচ বলে ১০১ রানে গুটিয়ে যায় চুয়াডাঙ্গার দলগত ইনিংস। চুয়াডাঙ্গার ব্যাটিং ইনিংসে জয়নাল আবেদীন ১২, ফাতিন সাদাব ১১, নাফিজুল হক অপরাজিত ৩২ ও তানভীর হাসান ২৫ রান করেন। অতিরিক্ত হতে সংগ্রহ সাত রান। বল হাতে যশোরের আসিব জামান সেতু তিনটি, ফারহান সিদ্দিকী চারটি ও সাগর রায় নিয়েছেন একটি উইকেট।
