নিজস্ব প্রতিবেদক
“রোড সাইন মেনে চলবো সুস্থ ভাবে ঘরে ফিরবো” এই প্রতিপাদ্যে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোর এর উদ্যোগে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
রোববার রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে স্পীডব্রেকার গুলো রং দিয়ে চিহ্নিত করেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা। এসময় ইয়ামাহা রাইডার ক্লাব যশোরের এডমিন ইয়ামন আলম পিয়াল জানান, ইয়ামাহা রাইডার ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় নিরাপদ সড়ক দিবস তাদের এই সামান্য প্রচেষ্টা।
তাদের এধরনের কাজে সব সময় সহযোগিতা করার জন্য এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, আর এস এম সাউথ জোন তানভীর সজীব, টেরিটোরি অফিসার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরস এর ডিলার রিফাত, ইয়ামাহা রাইডার ক্লাব যশোরের মডারেটর শরীফ সহ সকল মেম্বারকে ধন্যবাদ জানায়।
