ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর পৌর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের নাজির শংকরপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর পৌর শাখার সভাপতি আব্দুর রহিম। যশোর পৌর শাখার সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম গাজীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক শোয়াইব হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আবু জর বিন হাফিজ সহ জেলার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, পৌর শাখার সহ-সভাপতি আনিসুজ্জামান পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ শেখ, সহকারি সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, সহ-দপ্তর সম্পাদক নাকিবুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
