নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা বিজয়ের লক্ষে যশোর শহরের বেজপাড়া তালতলা মোড়ে শনিবার বিকেলে মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত। ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নাগরিক সমাজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌরমেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দেশে প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের মানুষের কল্যাণের জন্য অনেক উন্নয়ন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য উন্নয়ন পদ্মা সেতু নির্মাণ। বর্তমানে পদ্মাম সেতুর কারণে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অর্থনৈতিক চাকা আরো সচল হয়েছে। অথচ একটি চক্র সরকার পতন করে ক্ষমতায় আসার জন্য নানা ষড়যন্ত্র করছে। আগামীতে দেশের আরো উন্নয়নের স্বার্থে এ ষড়যন্ত্রকারীরে বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
অর্ণিবান সংসদের সহসাধারণ সম্পাদক মাহমুদ এলাহি মানুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আফজালুল করিম রানু, জেলা যুবলীগের সহসভাপতি রেজাউল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক তপন কুমার ঘোষ, সহঅর্থ সম্পাদক কামাল খান পর্বত, সদস্য আলমগীর হোসেন, লতিফুর রহমান বাবলু, শহর যুবলীগের সাবেক তথ্য সম্পাদক দেলোয়ার হোসেন টিটো, সদর উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাদিউজ্জামান চিমা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমন হোসেন প্রমুখ।
