নিজস্ব প্রতিবেদক
৩৭ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজাসহ আব্দুর রহমান হাসু নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার দুপুরে যশোরের উপশহর এলাকার সিটি গোল্ড ও কসমেটিক্স দোকান থেকে আটকের পর তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়ে এদিনই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আব্দুর রহমান হাসু সদর উপজেলার হাসিমপুর গ্রামের পূর্বপাড়ার মৃত আক্তারুজ্জামানের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর ১টার দিকে উপশহর ৭ নম্বর সেক্টরের ৩৮ নম্বর বাড়ি নিচতলায় ভাই ভাই এন্টারপ্রাইজ নামক আটক হাসুর দোকানের গোডাউনে অভিযান চালানো হয়। এসময় ৩৭ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
