নিজস্ব প্রতিবেদক: শার্শার উলাশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আয়নাল হকের মা জাহিরুন্নেছার কুলখানি অনুষ্ঠানে মরহুমার জীবনী নিয়ে আলোচনা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে মরহুমার নিজ বাসভবনে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
এ সময় সংসদ সদস্য বলেন, সকল মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য এখন থেকেই আমাদেরকে পরকাল নিয়ে ভাবতে হবে। বেশি বেশি মহান দয়ালু আল্লাহর ইবাদত করতে হবে।
দোয়া অনুষ্ঠানে শেখ আফিল উদ্দিন এমপি প্রিয় নেতার মায়ের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
তিনি বলেন, এমন রতœগর্ভা মা সমাজে বিরল। তিনি ছিলেন মানবিক ব্যক্তিত্ব, আপ্যায়ন পরায়ন, ন্যায় নিষ্ঠাবান, সত্যবাদী ও ধার্মিক মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ স্থানীয় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সুধীবৃন্দ।