নিজস্ব প্রতিবেদক
যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক একরাম-উদ-দ্দৌলা এবং ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুনের বিরুদ্ধে অভয়নগর উপজেলার বহিস্কৃত আসাদুজ্জামান জনি নামে এক ব্যক্তির মামলা ও তাকে (মিথুন) হত্যার হুমকি দেয়ায় আমরা গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। যশোর সংবাদপত্র পরিষদ সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন স্বাক্ষরিত এক বিবৃতিতে নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়ে বলেছেন, পত্রিকায় প্রকাশিত কোনো সংবাদের সাথে কারো দ্বিমত থাকলে বা কেউ সংক্ষুব্ধ হলে সমাধানের যথেষ্ট উপায় রয়েছে। কিন্তু হত্যার হুমকি বা মামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। যশোরের সাংবাদিক সমাজের কারো বিরুদ্ধে এ ধরনের অপচেষ্টা করলে ঐক্যবদ্ধভাবেই তা মোকাবেলা করা হবে। অবিলম্বে মামলা প্রত্যাহার এবং হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
