জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সংগঠনের জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার কোষাধ্যক্ষ শফিকুর জালাল নান্নুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কৃষক সংগ্রাম সমিতির জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা সভাপতি শাহরিয়ার আমির, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা দপ্তর সস্পাদক কামরুজ্জামান রাজেস ও জাতীয় ছাত্রদলের জেলা নেতা মধুমঙ্গল বিশ্বাস প্রমুখ।
-সংবাদ বিজ্ঞপ্তি।