জনগণের তথ্যে প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যশোরে বেসরকারি উন্নয়ন সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য অধিকার আইন বিষয়ক দক্ষতা বৃদ্ধি ও অনলাইন কোর্স পরিচিতি দু দিনব্যাপী কর্মশালা রোববার শেষ হয়েছে। এমআরডিআই আয়োজিত দু’দিনব্যাপি এ কর্মশালায় যশোরে কর্মরত ৬০টি এনজিওর তথ্য প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দুটি ব্যাচে অংশগ্রহণ করছেন।
শনিবার সকাল দশটায় এফপিএবি মিলনায়তনে দু’দিনব্যাপি কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিকার আইন বিশেষজ্ঞ হামিদুল ইসলাম হিল্লোল ও এফপিএবি যশোরের প্রোগ্রাম অফিসার আবিদুর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত বলেন, তথ্য অধিকার আইন জনগণের আইন। জনগণ তথ্য পেতে চায়। ডিজিটালাইজেশন হওয়ার কারণে এখন চাইলেও তথ্য লুকিয়ে রাখার কোন সুযোগ নেই। জনগণের চাওয়ার অপেক্ষায় না থেকে বরং স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশ স্বচ্ছতার বহিঃপ্রকাশ বলে বিবেচিত। তথ্য অধিকার আইন যে কারণে প্রণীত হয়েছে তা বাস্তবায়নে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে বাস্তবায়ন করতে হবে। এ সময় তিনি তথ্য প্রকাশে চৌগাছার দেয়াল লিখন মডেলের প্রশংসা করে বলেন যশোরের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে এই পদ্ধতিতে তথ্য মানুষের জন্য উন্মুক্ত করা হবে।-প্রেস বিজ্ঞপ্তি