ক্রীড়া প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা।
অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলামসহ কলেজের ১৯ বিভাগের বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।
মোট ২২টি ইভেন্টের মধ্যে উদ্বোধনী দিনে ছাত্রদের ১০০ মিটার দৌড়, ছাত্রীদের চাকতি নিক্ষেপ, দীর্ঘ লাফসহ ১২টি ইভেন্ট সম্পন্ন হয়। প্রতিযোগিতায় পাঁচশ’র অধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেন।
