নিজস্ব প্রতিবেদক: যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের শারীরিক সুস্থতা কামনায় সদর উপজেলা ও শহর যুবলীগের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংসদ সদস্যের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে ও শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলুর সঞ্চলনায় এতে অংশ নেন জেলা আওয়ামী লীগের মীর আরশেদ আলী রহমান, কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা মধু, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, উপ-তথ্য সম্পাদক বিপ্লব রায়, সদস্য শফিকুল ইসলাম পারভেজ, সদর উপজেলা যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার, সদস্য সাহিদুর রহমান রিপন, ফারুক হোসেন, আসাদুজ্জামান, শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক সোলাইমান খান রাফেল, মেহবুব রহমান ম্যানসেল, যুবলীগ নেতা ইব্রাহিম হোসেন, একরামুল হক, ইমতিয়াজ গণি খান চন্দন, জামিরুল হক জয় প্রমুখ।
এরপর সন্ধ্যায় মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর ব্যক্তিগত কার্যালয়ে ও মহিলালীগ নেত্রী নাছিমা সুলতানা মহুয়ার ব্যক্তিগত কার্যালয়ে দোয়া মাহফিল হয়। উভয় স্থানে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি ছিলেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।