নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানতে পারলেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাইসা ইসলাম সীমিন (১৭)।
বর্তমানে তিনি যশোর ২৫০ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার যশোর শিক্ষা বোর্ডের এসএসসি ফল প্রকাশিত হয়। তার পিতা আশিকুল ইসলাম সদর উপজেলার রূপদিয়া ডিগ্রি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক। তার বাড়ি উপজেলার তেতুলিয়া গ্রামে। বসবাস করেন যশোর শহরের রেল গেট এলাকায়।
নাইসা ইসলাম জানিয়েছেন, সোমবার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর তিনি স্কুলে যান। এরপর তিনি জানতে পারেন পরীক্ষায় তিনি এ প্লাস পেয়েছেন। এ সময় তিনি খুব অসুস্থতায় ভুগছিলেন। তিন দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন।
পরীক্ষায় ফলাফল পর তিনি ডেঙ্গু ভাইরাস পরীক্ষা করেন। এরপর সে আক্রান্ত হয়েছেন বলে জানতে পারে। তখন তার চাচা ইউনাইটেড কমিউনিস্ট লীগ যশোর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাটুল দ্রুত নাইসা ইসলামকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করেন। এখন সে ওই ওয়ার্ডের ৩৬ নম্বর বেডে চিকিৎসাধীন।