নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ মার্চ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে যশোর প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে শহরের দড়াটানা ও বিভিন্ন জনবহুল এলাকায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার ও প্রদর্শনী এবং জাতির পিতার জীবনীভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল অফিস ও দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্থাপনা এবং ভবনে উত্তোলন করা হবে জাতীয় পতাকা। সকাল ৮ টায় শহরের বকুলতলায় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে পালিত হবে দিবসটি। এছাড়া যশোর জেলা আওয়ামী লীগ দিবসটিতে র্যালি, আলোচনা সভা ও জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ