কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে প্রেসক্লাবের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক লেওকত হোসেন চাকলাদার।
বিশেষ অতিথি হিসেবে যশোর জেলা জাতীয় পার্টির আহবায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মুফতি ফিরোজ সাহ, যুবসংহতির সভাপতি সফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান হাবিব, আমজাদ হোসেন প্রমুখ।
সম্মেলনে কেশবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে হাসানুজ্জামান হাসানকে সভাপতি, রুহুল আমিন খানকে সাধারণ সম্পাদক ও মোসলেম উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা করে ৭০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।