কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সমাধান সমৃদ্ধি কর্মসূচির আওতায় (পিকেএসএফ) নাক, কান ও গলা বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ সার্জন কেশবপুরের ডা. হাসনাত আনোয়ার মুন ও ঢাকা বারডেম হাসপাতলের মেডিকেল অফিসার ডা. দীপায়ন কুন্ডু রোগিদের ফ্রি সেবা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমাধান সংস্থার আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান মিজান, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, পাঁজিয়া সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী আশরাফুজ্জামান, শাখা ব্যবস্থাপক শাহিনুর রহমান, এমএইএস কামরুজ্জামান ডা. ইদ্রিস আলী, ডা. রায়হান আহম্মেদ শুভ, বিল¬াল হোসেন, রফিকুল ইসলাম ও সিদ্দিকুর রহমানসহ ১৩ জন স্বাস্থ্য পরিদর্শক। ক্যাম্পে ১৬৮ জন রোগিকে ফ্রি সেবা প্রদান করা হয়।