কেশবপুর প্রতিনিধি: যশোর জেলা বিএনপির সহ-সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান শহীদ আবু বকর আবুর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার বাগদহা গ্রামে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সদস্য মারুফুল ইসলাম মারুফ, মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির সুমন প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন বাগদহা কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রউফ।