রাবেয়া ইকবাল, কেশবপুর(যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে পঞ্চম ধাপের নির্বাচনে স্থগিত কেন্দ্রের ভোট আজ। কে হচ্ছে চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা না গৌতম কুমার রায়। সেই হিসাব নিকাশ ও সমীকরণ নিয়ে ভোটার সমার্থকরা ব্যস্ত থাকবে দিনব্যাপি। গত ৫ জানুয়ারি কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কাটাকাটি ও বিশৃঙ্খলার অভিযোগে ওই ওয়ার্ডের ভোট গ্রহণ স্থগিত করে দেন প্রশাসন।
কেশবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ জানান, কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম ওয়ার্ডের স্থগিত নির্বাচন আজ ৭ ফেব্রুয়ারি সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পযর্ন্ত বিরতিহীনভাবে চলবে। এই ওয়ার্ডে নারী পুরুষ মিলে ২ হাজার ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বর নির্বাচন করবেন। গত ৫ জানুয়ারি নির্বাচনে ৮ টি ওয়ার্ডের ভোটের হিসাবে আওয়ামী লীগের নৌকার প্রার্থী গৌতম কুমার রায় পেয়েছিলেন ৫ হাজার ৩৮৭ ভোট, বিএনপির স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আলাউদ্দীন আলা মোটর সাইকেল মার্কায় ভোট পেয়েছেন ৪ হাজার ৯২৯। নৌকার প্রার্থী ৪৫৮ ভোটে এগিয়ে আছেন। চেয়ারম্যান প্রার্থীদ্বয় নির্বাচনে ফলাফল নিজের পক্ষে আদায়ের জন্য ইতিমধ্যে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষা করার লক্ষে্িযমুলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অফিসারসহ ১৫ জন পুলিশ, র্যাব ১ প্লাটন, ২ টি মোবাইল টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ জন ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
কেশবপুর সদর ইউনিয়নের ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নির্বাচন স্থগিত করা হয়েছিলো। এ নির্বাচনে স্থগিত কেন্দ্রের ৪জন সংরক্ষিত মহিলা ও ৫ জন সাধারণ সদস্যপদে অংশগ্রহণ করবেন। চেয়ারম্যার প্রার্থী ৫জন থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন সাবেক ৩ বারের নির্বাচিত বিএনপি সমার্থিত চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা ও আওয়ামী লীগের মনোনত নৌকার প্রার্থী মেম্বর গৌতম রায়। এ বিষয়ে নির্বাচনী রির্টার্নিং অফিসার বজলুর রশিদ জানান, সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।