নিজস্ব প্রতিবেদক
বিএনপির জাতীয় স্থায়ীয় কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিনী যশোর জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম বিএনপির ভাইস চেয়ারম্যান মনোনীত হওয়ায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যশোর শুভেচ্ছা মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার সকালে যশোর শহরের লালর্দীঘিপাড়ের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্য়ালয় এসে শেষ হয়। শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, প্রভাষক মিজানুর রহমান মিলন, সৈয়দ ইকবাল রুজু, মাহমুদ হাসান চুন্নু, জাহিদুল ইসলাম মিলন, শামীম রেজা অর্নব, আসলাম শেখ, অ্যাডভোকেট সুদীপ্ত কুমার ঘোষ, শামীম আকতার (দপ্তরের দায়িত্বে), সোহানুর রহমান শামীম, সবুর হোসেন, হাসান আহমেদ, মিলন মাহমুদ বকুল (সহ-দপ্তরের দায়িত্বে), শফিকুল ইসলাম জয় ও গাজী নাজমুস সাকিব সবুজ।
