কল্যাণ ডেস্ক : বাংলাদেশ স্বাধীনের ৫০ বছর পর সারা দেশের ন্যায় খুলনা বিভাগের বিভিন্ন স্থানে প্রথম সংবিধান দিবস পালন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর :
খুলনা : জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ দলিল হলো সংবিধান। সংবিধান মেনে চলা সকল নাগরিকের দায়িত্ব। জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট এনায়েত আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইউসুপ আলী। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির, সরদার মাহবুবার রহমান এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।
ঝিনাইদহ : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা পিএএ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জিপি এ্যাড. বিকাশ কুমার ঘোষ,সাংবাদিক মিজানুর রহমান, মাসুদ আহম্মেদ সঞ্জু এবং অ্যাড. সালামা ইয়াসমিন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এমএম শাহীন, শিশু বিষয়ক কর্মকর্তা আয়ূব হোসেন প্রমুখ।
অভয়নগর : উপজেলা মিলানায়তনে নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সহযোগী অধ্যাপক সাকিনা বানু, মাহবুব রহমান প্রমুখ।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভাতে বক্তব্য রাখেন, কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান, হাসপাতালের ডাক্তার নাজমুল হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা কৌশিখ আহম্মেদ ও মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুন সহ অন্নান্য দপ্তরের কর্মকর্তাগন।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ