নিজস্ব প্রতিবেদক
বুধবার যশোর সদরের খোলাডাংগায় দারুল উলুম জামিউল হুদা হাসানিয়া ফরমানিয়া মাদরাসা ও এতিমখানার বহুতল ভবনের ২য় তলার উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. নাসিম রেজা।
আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কৃষিবিদ শামীম হায়দার, অবসরপ্রাপ্ত কৃষিবিদ এবিএম ফজলুর রহমান, মাদরাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দাউদ হোসেন,
মোহতামিম মাওলানা আলী আকবর, ক্যাশিয়ার গাজী আব্দুল আজিজ, নির্মাণ উপ-কমিটির যুগ্ম-আহবায়ক মুফতি আব্দুল্লাহ প্রমুখ। পরে প্রতিষ্ঠানের গরিব ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
