নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চাঁচড়া পশ্চিমপাড়ার এক বাড়িতে গাঁজার গাছ চাষ করার অভিযোগে কিতাব আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে চাঁচড়া ফাঁড়ি পুলিশ তাকে বাড়ির পিছন থেকে ৮ ফুট লম্বা শিকড়সহ সাড়ে ৯শ’ গ্রাম ওজনের গাঁজার গাছসহ আটক করে।
তিনি চাঁচড়ার পশ্চিমপাড়ার ফুলছদ্দিনের ছেলে। এ ঘটনায় বুধবার সকালে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ি পুলিশ মতে, ওই ফাঁড়িতে কর্মরত এক এসআই গোপন সূত্রে খবর পান চাঁচড়া পশ্চিমপাড়ার এক বাড়ির পিছনে গাঁজা গাছ রোপন করে বিক্রি করা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে কিতাব আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাকে বাড়ির পিছনে রোপনকৃত গাঁজার গাছসহ আটক করে।