মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে তিনজনকে দুই মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন শাহ আলম (৩০), গফ্ফর (২০) ও সেলিম হোসেন (৩০)। তারা সবাই মণিরামপুর পৌরসভার বাসিন্দা।
বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী হাসান পৌর সভার প্রভাতী বিদ্যপীঠ সংলগ্ন ও গরু হাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জেল দেওয়ার বিষয়ে তিনি বলেন, গাঁজা সেবনরত অবস্থায় তিন জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে একশত টাকা অর্থদ- এবং ২ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দেওয়া হয়।
