আব্দুল্লাহ সোহান, মণিরামপুর: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন,“বঙ্গবন্ধুর অবিচল ও আপোষহীন নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে । বঙ্গবন্ধুর আরোধ্য স্বপ্নসাধ পূরণে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
উন্নত জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সরকার নানামুখী কাজ করে যাচ্ছে-বৃহস্পতিবার যশোরের মণিরামপুরে সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় কাযর্যক্রম বিস্তৃতকরণ প্রকল্প গ্রহন করা হয়েছে। তাবই অংশ হিসেবে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে। যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য বাখেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মশিউর রহমান, নিবন্ধক ও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ড. হারুন অর রশীদ বিশ্বাস, প্রকল্প পরিচালক মিজানুর রহমান, মনিরামপুর পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, সমবায় অফিসার তারিকুল ইসলাম, উপকারভোগী রাজু আহম্মেদ, সিরাজুম মুনিরা প্রমূখ।
উল্লেখ্য,দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় কাযর্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের আওতায় যশোরের মণিরামপুরে দুই হাজার আটশ জনকে ও মেহেরপুর জেলায় এক হাজার পাঁচ শ জনের মাঝে প্রত্যেককে ১লক্ষ ৫হাজার টাকা করে গাভী ও খাদ্য ক্রয়ের জন্য সমবায় ভিত্তিক এ অর্থ প্রদান করা হবে। তারই অংশ হিসেবে মণিরামপুরে ১৫০ জনের মাঝে চেক বিতরণ করা হয়।