দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার ঘলঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে একটি কুচক্রী মহলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে স্কুলের শিক্ষক মন্ডলী, সুধীমহলসহ অভিভাবকবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা স্কুলের শিক্ষার্থীদের পড়াশুনার পরিবেশ স্বাভাবিক রাখতে ম্যানেজিং কমিটি গঠনের সকলের সহযোগিতা কামনা করেছেন।
উপজেলার ঘলঘলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ কয়েক মাস আগে শেষ হয়। সেসময় স্কুলটির প্রধান শিক্ষক রেজাউল ইসলাম নতুন ম্যানেজিং কমিটি গঠনের নীতিমালা অনুযায়ী প্রক্রিয়া শুরু করেন। কিন্তু একটি মহল নিজেদের মনমতো কমিটি গঠনে বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করে। কিন্তু প্রধান শিক্ষক নীতিমালা অনুযায়ী এলাকায় প্রচার, সকল মসজিদে প্রচারসহ সকল কর্মকান্ড পরিচালনা করাকালীন সময়ে ইউনিয়ন নির্বাচন থাকায় সেসসয় স্কুলের নির্বাচন স্থগিত করা হয়। পরে প্রধান শিক্ষক উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার নির্দেশনা মোতাবেক নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
প্রধান শিক্ষক রেজাউল ইসলাম জানান, বিধিমালা অনুযায়ী নির্বাচনের সকল কর্মকান্ড পরিচালনা করা হচ্ছ। নির্দেশনা মেনে সকলের ভোট ম্যানেজিং কমিটি গঠনের মাধ্যমে স্কুলটির পড়াশুনার পরিবেশ স্বাভাবিক হবে বলে তিনি জানান।
দেবহাটা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন বকুল শিক্ষার্থীদের পড়াশুনা ও ভবিষ্যতের কথা চিন্তা করে সকলের মতামতের ভিত্তিতে পড়াশুনার পরিবেশ স্বাভাবিক হবে বলে তিনি মনে করেন।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ