নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে রকিব হত্যাকান্ডে জড়িত চরমপন্থী ক্যাডার সোলায়মান মোল্লা ওরফে জুয়েলকে (২৮) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। একইসাথে হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার করা হয়েছে। আটক সোলায়মান মোল্লা ওরফে জুয়েল খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে। শনিবার বিকেলে তাকে ঢাকা থেকে আটকের পর রোববার ভোরে অভয়নগর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে গ্রেফতারকৃক সোলায়মান মোল্লাকে রোববার বিকালে আদালতে হাজির করলে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এদিন দুপুরে পুলিশ সুপার যশোরের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে যশোর গোয়েন্দা পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, গত বছর ১২ মে রাতে অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামে রাস্তার উপর রকিবুল ইসলাম
রকিব নামে এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। একই এলাকায় গত ১১ জানুয়ারি সকালে মৎস্য ব্যবসায়ী সুব্রত মন্ডলকে গুলি করে হত্যা করা হয়। দু’টি চাঞ্চল্যকর হত্যাকান্ডের পর রকিব হত্যা মামলা তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখাকে দায়িত্ব দেয়া হয়। মামলা তদন্তকালে ইতোপূর্বে গোয়েন্দা পুলিশ ছয় আসামিকে গ্রেফতার ও অস্ত্রগুলি
উদ্ধার করেছে। তবে ঘটনার অন্যতম আসামি জুয়েল, রাজু ও সাগর পলাতক ছিল।
গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ শনিবার বিকেলে ঢাকার সাভার থানাধীন নিমেরটেক নামক স্থানে অভিযান চালিয়ে রকিবুল হত্যার
অন্যতম পলাতক আসামি নিউ কমিউনিস্ট পার্টির সদস্য সোলায়মান মোল্লা ওরফে জুয়েলকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রোববার ভোরে অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের পলাতক আসামি জিয়াউর রহমান ওরফে জিয়া’র বাড়ির গোয়ালঘর সংলগ্ন কক্ষে বালির
বস্তা থেকে ১টি ৭.৬৫ বিদেিেশ পিস্তল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের উদ্বৃতি দিয়ে গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ধৃত ও পলাতক আসামিরা সংঘবদ্ধ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংঘটন নিউ
কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। তারা খুলনা ফুলতলার শিমুল ভুইয়ার নির্দেশে দত্তগাতি সাইফুল আলম মেম্বারের নেতৃত্বে এলাকায়আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির জন্য রকিবুল ইসলাম, সুব্রত মন্ডলকে হত্যা করেছে। জড়িত অন্যান্য চরমপন্থি সংগঠনের সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন ওসি রূপান কুমার সরকার।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
