নিজস্ব প্রতিবেদক
বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষে শনিবার মনিরামপুরের চালকিডাঙ্গায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। সম্প্রীতি ফাউন্ডেশনের সহযোগিতায় পিকেএস যশোর বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করে। পিকেএস যশোরের মেডিকেল অফিসার ডা. তামান্না খান আভা ও মেডিকেল টিম সকাল ৯ টা ৪৫ মিনিটে চক্ষু স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করে এবং দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত কার্যক্রম চলমান থাকে।
আশেপাশের প্রান্তিক এলাকা থেকে সর্বমোট ২৭৮ জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৫৯ জন ছানি রোগী বাছাই করা হয় এবং ১৮ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। পিকেএস এর মেডিকেল টিম অত্যন্ত যত্ন সহকারে রোগীদের সেবা প্রদান করেন। বাছাইকৃত ছানি রোগীদের চোখে পরবর্তীতে ধাপে ধাপে বিনামূল্যে অপারেশনের মাধ্যমে কৃত্রিম লেন্স সংযোজন করা হবে। দ্যা ফ্রেড হলোস ফাউন্ডেশনের সাথে পার্টনারশিপের মাধ্যমে যশোরের সুবিধাবঞ্চিত মানুষদের সেবা প্রদান করে পিকেএস যশোর।
