নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার প্রতিবাদ ও দ্রুত মুক্তির দাবিতে যশোরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি হয়েছে। মঙ্গলবার বিকালে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
জাতীয় হিন্দু যুব মহাজোট যশোর জেলার সভাপতি ও ইসকন নেতা অপু বসুর নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসকন ভক্ত বিপ্লব কুমার দে, প্রশান্ত সেন, বিদ্যুৎ, বাপ্পি দাস, মৃদুল কান্তি দাস ও আকাশ।
অবস্থান কর্মসূচি থেকে বলা হয়, ‘ইসকন নেতা চিন্ময় গোস্বামীকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের অনুসারীরা অংশগ্রহণ করেন।
এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস (চিন্ময় প্রভুর) গ্রেফতারে বিবৃতি দিয়েছেন। নেতৃবৃন্দ জানিয়েছেন সমাজনেতা শ্রী চিন্ময় প্রভুর গ্রেফতারে জাতির নিকট ভুল বার্তা যাবে। এই ঘটনায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে দ্রুত তার মুক্তি দাবি করেন।
