কল্যাণ রিপোর্ট: আগামী ৫ জানুয়ারি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল মুন্সি মেহেরুল্লাহ একাডেমী মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, নৌকার প্রার্থীর দাউদ হোসেন দফাদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, জেলা যুবলীগের সদস্য এস এম রবি সিদ্দিকী, চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান রমজান, সদস্য জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক আবু কামাল ও জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক টিপু সুলতান। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন।
জনসভায় প্রধান অতিথি বলেন, দাউদ হোসেন বিজয়ী হলে চুড়ামনকাটি কেউ রাম-রাজত্ব করতে পারবে না। সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন।