নিজস্ব প্রতিবেদক: যশোরে মাহেন্দ্রর সাথে মাইক্রোবাসের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার চুড়ামনকাটি রেললাইনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, যশোর-চৌগাছা রোডে যশোরগামী মাহিন্দ্রাকে মাইক্রোবাস সামনে থেকে আঘাত করে। এতে মাহিন্দ্রাটি উল্টে গেলে এক পরিবারের চারজনসহ ১০ জন আহত হন।
সিংহঝুলির জামতলা গ্রামের হাসিনুর জামান জানান, ঈদের ছুটি শেষে নিজ কর্মস্থল গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফেরার পথে তাদের বহনকারী মাহিন্দ্রকে একটি মাইক্রোবাস সামনে থেকে আঘাত করে। এতে তার স্ত্রী, চার মাসের কোলের সন্তান ও আরেক সন্তানসহ বেশ কয়েকজন মারাত্মক আহত হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসে। তারা আশংক্ষামুক্ত।
সাজিয়ালি ফাঁড়ির এএসআই শাহিন ফরহাদ জানান, চুড়ামনকাটি রেললাইনের সংলগ্ন মাহিন্দ্রার সাথে মাইক্রোবাসের সংঘর্ষে ১০জন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা কয়েকজনকে হাসপাতালে পাঠায়। কেউ কেউ স্থানীয় ফার্মেসি থেকে জরুরি সেবা নিয়েছে।