মহিউদ্দিন সানি, নরেন্দ্রপুর (রূপদিয়া) থেকে: আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ইমাম, মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় করেছেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ। এসময় প্রত্যেকের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়। শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠানে চেয়ারম্যান রাজু আহম্মেদ নিজ উদ্যোগে ইমাম, মুয়াজ্জিদেরকে সম্মানিত করেন।
এ ব্যাপারে রাজু আহম্মেদ বলেন, সুন্দর সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনগণ অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। আমি একটি আদর্শ ইউনিয়ন উপহার দিতে চাই। আপনাদের পরামর্শ ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করে। সকলে একসঙ্গে নরেন্দ্রপুরকে দেশের মধ্যে সেরা ইউনিয়ন পরিষদ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস, নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হাসান, ইউপি সচিব নাজমা খাতুন, যুবলীগ নেতা জামাল উদ্দিন, রূপদিয়া বাজার বণিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক হাসানুর রহমান লিটু, ইউপি সদস্য আব্দুল মালেক, মকবুল হোসেন, আজিম হোসেন মিন্টু প্রমুখ।