নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা পৌর বিএনপির সভাপতি পদে সেলিম রেজা আওলিয়ার, আব্দুল হালিম চঞ্চল সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সহিদুল ইসলাম পুনঃনির্বাচিত হয়েছেন। আগের কমিটিতেও তারা একই পদে ছিলেন।
বুধবার (১৬মার্চ) দুপুর একটা পর্যন্ত যশোর জেলা বিএনপির কার্যালয় থেকে পদগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুকদের মনোনয়নপত্র ক্রয়ের শেষ সময় পর্যন্ত এই তিনজন ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র ক্রয় না করায় তারা পুনঃনির্বাচিত করা হন।
২০১৯ সালে আগের কমিটি বিলুপ্ত করে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি দেয়া হয়। আহবায়ক কমিটিতে সেলিম রেজা আওলিয়ার আহবায়ক এবং আব্দুল হালিম চঞ্চল ও সহিদুল ইসলাম যুগ্ম আহবায়ক ছিলেন।
সেলিম রেজা আওলিয়ার ২০০৪ সালে চৌগাছা পৌরসভা গঠিত হলে প্রশাসক এবং পরবর্তীতে ২০০৬ পৌর চেয়ারম্যান ও ২০১১ সালে মেয়র নির্বাচিত হন। আব্দুল হালিম চঞ্চল ২০২১ সালে চৌগাছা পৌর নির্বাচনে দলীয় প্রার্থী হয়ে জামানত হারান। অন্যদিকে সহিদুল ইসলাম পৌরসভা প্রতিষ্ঠার আগে পাঁচনমনা গ্রামের ইউপি সদস্য, ২০০৪ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর সদস্য এবং ২০০৬ থেকে টানা চারবার ২নং ওয়ার্ডের (পাচনমনা) নির্বাচিত কাউন্সিলর।