চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় সুখপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বিশাল কর্মী সভার আয়োজন করা হয়।
সভায় ইউনিয়ন চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, মাস্টার তারিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, চৌগাছা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, ধুলিয়ানী ইউনিয়নের চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ।