চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় প্রণোদনার আওতায় খরিপ-২ গ্রীস্মকালীন পেয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদের কৃষি অফিসের সভাকক্ষে এই বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সমরেস বিশ^াস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অসীম কুমার অধিকারী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম রেজা প্রমুখ। অনুষ্ঠানে ১৫০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে গ্রীস্মকালীন পেয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার, ১০০ গ্রাম কীটনাশক, ২০ গজ পলি ও ২৫০ গ্রাম সুতালি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসের তথ্য প্রদানকারী কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার বিশ^াস, আমিনুর রহমান, সাইফুল ইসলাম, মুক্তার হোসেন, তরিকুল ইসলাম, বিশ^জিৎ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।