নিজস্ব প্রতিবেদক: জমি নিয়ে বিরোধে ছোট ভাইকে পিটিয়ে মাথা ফাঁটিয়ে দিয়েছেন বড় ভাই। মঙ্গলবার যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে তাদের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, ছোট ভাই একতার হোসেনের (২৬) বসতঘর এদিন ভেঙে দেন বড় ভাই মুক্তার হোসেন (৪০)। পরে ঘর ভাঙার কারণ জানতে গেলে তর্কবির্তকের এক পর্যায়ে বড় ভাই একতার ছোট ভাই মুক্তারকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এতে একতার গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, একতারের মাথায় গভীর ক্ষত হয়েছে।
তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই মতিয়ার রহমান জানান, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।